আব্দুল করিম হত্যা মামলায় গ্রেপ্তার মাহাতাব

রাজশাহীর হত্যা মামলার পলাতক আসামি ফরিদপুরে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ এএম আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পিএম ১৫ বার পঠিত
রাজশাহীর হত্যা মামলার পলাতক আসামি ফরিদপুরে গ্রেপ্তার

রাজশাহীর হত্যা মামলার পলাতক আসামি ফরিদপুরে গ্রেপ্তার

সংবাদ ২৪ ঘন্টা
০৫ সেপ্টে ২০২৬
রাজশাহীর বেলপুকুর থানার চাঞ্চল্যকর আব্দুল করিম হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর পলাতক আসামি মো. মাহাতাব আলী (৪২)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫ ও র‍্যাব-১০-এর যৌথ দল। র‍্যাব জানায়, জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে গত ১১ আগস্ট রাজশাহীর বেলপুকুর থানার ভড়ুয়াপাড়া এলাকায় আব্দুল করিম ও রফিকের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় আব্দুল করিম গুরুতর আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেল ৪টা ২০ মিনিটে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই মো. কালাম বাদী হয়ে বেলপুকুর থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলাটি ১২ আগস্ট বেলপুকুর থানায় ১৪৩/৩২৬/৩০৭/৩০২/৩৪/১১৪ ধারায় রুজু করা হয়। এর ধারাবাহিকতায় র‍্যাব-৫, রাজশাহী ও র‍্যাব-১০, ঢাকার যৌথ দল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটে ফরিদপুর জেলার কোতোয়ালি থানার তুলাগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে মাহাতাব আলীকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার এড়াতে তিনি পলাতক ছিলেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব। পরে গ্রেপ্তার মাহাতাব আলীকে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।