সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

দেশজুরে প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ এএম আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পিএম ১৪ বার পঠিত
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

সংবাদ ২৪ ঘন্টা
০৪ সেপ্টে ২০২৬
বগুড়ার শিবগঞ্জে সড়ক পার হতে যাওয়া এক শ্রবণপ্রতিবন্ধী বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি। এ ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়িটি ধানক্ষেতে পড়ে যায় এবং গুরুতর আহত বৃদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মোকামতলা-জয়পুরহাট সড়কের গোপিনাথপুর এলাকায় ঘটে এই দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী জয়পুরহাটের দিকে যাওয়ার পথে হঠাৎ সড়কে চলে আসা ৬০ বছর বয়সী ফিরোজা বেগমকে বাঁচাতে চালক ব্রেক কষে ধরলে গাড়ির ধাক্কায় বৃদ্ধার ডান পা ভেঙে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানক্ষেতে পড়ে যায়। গুরুতর আহত বৃদ্ধাকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা পৌনে ১২টার দিকে তিনি মারা যান। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সামান্য আঘাত পেয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে গাড়িতে থাকা অপর এক নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বৃদ্ধার লাশ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।