৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সফল সভাপতি হিসেবে তৃণমূলে আস্থা অর্জন

বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় তানভীর হোসেন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৮:২৭ পিএম আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ পিএম ৬৪ বার পঠিত
বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় তানভীর হোসেন

বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় তানভীর হোসেন

সংবাদ ২৪ ঘন্টা
১৯ আগ ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা পশ্চিম শাখার আসন্ন কাউন্সিলকে ঘিরে সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন উদীয়মান ছাত্রনেতা খন্দকার তানভীর হোসেন। বর্তমানে তিনি ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রম ও রাজপথের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থেকে তৃণমূল পর্যায়ে নিজের অবস্থান তৈরি করেছেন তানভীর হোসেন। নেতৃত্বের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং সংগঠনের কর্মসূচিতে নেতাকর্মীদের সম্পৃক্ত করার ক্ষেত্রেও তিনি ভূমিকা রাখছেন বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন। তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এই তরুণ নেতাকে ঘিরে বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সাংগঠনিক দক্ষতা, কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং মাঠপর্যায়ে সক্রিয়তার কারণে আসন্ন কাউন্সিলে সভাপতি পদে তাঁর প্রার্থিতা নিয়ে আলোচনা চলছে। দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, দায়িত্ব পেলে তানভীর হোসেনের নেতৃত্বে বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় আরও জোরদার হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। আগামী দিনে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তানভীর হোসেনের অনুসারীরা। তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক পথচলায় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।