১০ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে ঢাকা থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০৪:৫৮ পিএম আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ এএম ৯ বার পঠিত
১০ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে ঢাকা থেকে গ্রেফতার

১০ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে ঢাকা থেকে গ্রেফতার

সংবাদ ২৪ ঘন্টা
২৬ আগ ২০২৬
সিপিএসসি, র‌্যাব-৫, রাজশাহী এবং সিপিএসসি, র‌্যাব-৩ ঢাকার আভিযানিক দল মঙ্গলবার (২৫ আগস্ট) বিকাল ৫:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার পৃথক সিআর মামলায় ১৪ টি ওয়ারেন্টের ১০ বছরের অধিক সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মো. রবিউল ইসলাম (৫২)’কে যৌথ অভিযানে অফিসার্স কোয়ার্টার, বেইলী রোড, রমনা এলাকা হতে গ্রেফতার করেছে । ধৃত আসামী বোয়ালিয়া থানার দেবিসিংপাড়ার মৃত নজরৃল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৫২)। ধৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বোয়ালিয়া থানার মহানগর দায়রা-৫৩/২৫, সিআর-১৫৪৮/২৩, ধারা- এন আই এ্যাক্ট ১৩৮; বোয়ালিয়া থানার সিআর সাজা রিসিভ নং-৪০১/২৬ এবং কোর্ট প্রসেস নং-৬৩/২৬, তারিখ-০২/০৭/২০২৬ ইং সহ অন্যান্য আরো ১৩টি এন আই এ্যাক্ট-১৩৮ এর সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট রয়েছে। আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাওলাকৃত সংশ্লিষ্ট ওয়ারেন্ট অফিসারের ব্যবস্থামতে ডিএমপি রমনা থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।